তামাকজাত পণ্যে ভ্যাট-ট্যাক্স বাড়াতে হবে: আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ১৭:৪৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৭:৪৫

সুস্থতার জন্য ধূমপানকে নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বনানী এলাকায় টিঅ্যান্ডটি স্কুল মাঠে বিডি ক্লিন আয়োজিত পরিত্যক্ত সিগারেট ফিল্টারের কুফল সম্পর্কে জনসচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘বঙ্গবন্ধু ইতিহাসের মহামানব, তিনি চিরঞ্জীব। তার চেতনা অবিনশ্বর। তাই প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘মহান বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিডি ক্লিন সদস্যরা সারাদেশের রাস্তাঘাট থেকে সংগৃহীত পরিবেশ দূষণকারী ৫ কোটি সিগারেট ফিল্টার এবং ৩০ লাখ পরিত্যক্ত প্লাস্টিক বোতল দিয়ে যে অভিনব প্রদর্শনীর আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।’

তিনি বলেন, ‘সেভ আর্থ, সেভ বাংলাদেশ’ সিজন-২ শিরোনামের প্রদর্শনীটির স্লোগান হলো ‘প্লাস্টিক সামগ্রী ও ধূমপান পরবর্তী ফিল্টার দূষণ রোধে হতে হবে সচেতন, চলুন মিলেমিশে গড়ি বাসযোগ্য বাংলাদেশ, করে অতীব যতন’ যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ডিএনসিসি মেয়র বলেন, ‘বিভিন্ন প্রয়োজনে প্লাস্টিকজাত পণ্য ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেওয়ার কারণে তা পরিবেশের দূষণের পাশাপাশি জলাবদ্ধতারও কারণ হয়ে দাঁড়ায়, তাই প্লাস্টিকজাত পণ্যের রিসাইক্লিং নিশ্চিত করতে হবে।’

আতিকুল ইসলাম দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ পরিবেশ বিনির্মাণে বিডি ক্লিনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে তাদেরকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, ‘‘ঢাকা উত্তর সিটি করপোরেশন দেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যেই চীনের ‘চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের’ সঙ্গে চুক্তি স ই করেছে। রাজধানীর আমিন বাজার এলাকায় ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রকল্পটিতে প্রতিদিন মোট ৩ হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবহার করা হবে।’

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের