রাজধানীর দারুসসালামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ০০:৪২আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০০:৪২

রাজধানীর দারুসসালাম এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। আহতের নাম মো. বিজয় (২০)। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এলাকায় এই ঘটনা ঘটে।

আহত মো. বিজয় প্রগ্রেসিভ একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা হেলাল উদ্দিন লালকুঠি এলাকায় মাছের ব্যবসা করেন।

পুলিশ ও স্বজনরা জানান, বিজয়ের বাবা দুই লাখ টাকা দিয়েছিলন তার ফুফা মো. ইসলামকে দেওয়ার জন্য। টাকা নিয়ে ফুফার কাছে যাওয়ার সময় দারুসসালাম এলাকায় লিটন মিয়ার দোকানের সামনে আসলে হঠাৎ ছিনতাইকারীরা ঘেরাও করে তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে। এসময় তার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয় ৮-১০ জন ছিনতাইকারীরা। এতে সে গুরুতর আহত হয়ে পড়ে। স্বজনরা সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাত ৯ টার দিক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বিজয় জানায়, যারা ছুরি দিয়ে আঘাত করেছে তাদের কারও নাম সে জানে না। তবে দেখলে চিনতে পারবে।

/এআইবি/এআরআর/এএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের