স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ১৭ মে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৪, ১৭:৪৮আপডেট : ১০ মে ২০২৪, ১৭:৪৮

ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে আগামী ১৭ মে (শুক্রবার) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন।

শুক্রবার (১০ মে) রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ কর্মসূচিতে এ কথা জানান দলটির সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি জানান, আগামী ১৭ মে শুক্রবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

বায়তুল মোকাররমের উত্তর গেটে ফিলিস্তিনে অব্যাহত ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ বক্তব্য দেন।

পরে একটি মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর হয়ে আবার পল্টন মোড়ে এসে শেষ হয়।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি