চলন্ত বাসে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৫:২২আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৭:২৮

রাজধানীতে চলন্ত বাসে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চালক মাহবুবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) ঢাকা জেলার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিকাশ পরিবহনের সেই বাসটিও জব্দ করা হয়েছে।

লালবাগ পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) মো. কুদরত-ই-খুদা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভুক্তভোগী ঘটনাটি ফেসবুকে শেয়ার করে একটি পোস্ট দেন। এরপর লালবাগ থানা পুলিশ প্রাথমিক অনুসন্ধানে ভুক্তভোগীকে চিহ্নিত করে তথ্য সংগ্রহ করে। তাৎক্ষণিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় বিকাশ পরিবহনের বাসটি শনাক্ত করা হয়। ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। বাসের হেলপারকে গ্রেফতারে অভিযান চলছে।’

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, ‘ভুক্তভোগী ২৪ জুলাই রাত সাড়ে ৮টায় নিজ বাসায় যাওয়ার উদ্দেশে ধানমন্ডি থেকে আজিমপুরগামী বিকাশ পরিবহনের একটি বাসে ওঠেন। তিনি কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে একপর্যায়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। পরে দেখতে পান, বাসে কোনও যাত্রী নেই। পাশের সিটে হেলপার বসা। সে ভুক্তভোগীকে যৌন হয়রানির চেষ্টা করে। হেলপারকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেন তিনি। বাস থেকে নামার চেষ্টা করলে হেলপার পেছন থেকে তার মুখ চেপে ধরে। ভুক্তভোগী ড্রাইভারকে বাস থামাতে বলেন। ড্রাইভার বাস না থামিয়ে দ্রুত ইডেন কলেজের সামনে দিয়ে আজিমপুরের দিকে যেতে থাকে। একপর্যায়ে আজিমপুর গার্লস স্কুলের কাছে এসে বাস কিছুটা ধীরগতির হলে ভুক্তভোগী লাফ দিয়ে নেমে আত্মরক্ষা করেন।’

 

 

/আরটি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক, দুই মাস নিয়ে শঙ্কা
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
সর্বশেষ খবর
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি