তেল নিতে রাজধানীর পাম্পগুলোতে ভিড় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২২, ০১:৫৫আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৯:২৪

জ্বালানি তেলের দাম বাড়ার খবরে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকেদের ভিড় দেখা গেছে। শুক্রবার (৫ আগস্ট) রাতে দামবৃদ্ধির খবরে রাজধানীর বিভিন্ন পাম্পে বাইকাররা ভিড় জমান। তেল না পেয়ে আসাদ গেটের পেট্রোল পাম্পে বাইকাররা বিক্ষোভও করেছেন।  

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে (৬ আগস্ট) আসাদগেট পেট্রোল পাম্পে তেল নিতে আসা এক বাইকার বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে জ্বালানি তেলের দাম বাড়ার খবরে ব্যাপকহারে বাইকাররা পাম্পে আসছেন। রাত ১১টার মধ্যে যারা এসেছেন, তারা পুরনো রেটে তেল নিয়েছেন। তবে ১২টার পরে আসা কাউকে পাম্পে ঢুকতে দেওয়া হয়নি। যারা ১১টার মধ্যে এসেছিলেন, তাদেরকেও শুরুতে নতুন দামে তেল দেওয়ার চেষ্টা করেছিল পাম্প কর্তৃপক্ষ। পরে বাইকাররা তাৎক্ষণিক বিক্ষোভ করলে পুরনো দামেই তেল দেওয়া হয়। 

রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় আসাদ গেটের পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন একাধিক বাইকার। বাইকার সুমন, নাঈম, জাহিদ, শোভন জানান, তারা এখন তেল সংগ্রহ করতে পেরেছেন এবং সেটা পুরনো দামেই। 

 পেট্রোল পাম্প এলাকায় বিশৃঙ্খলা এড়াতে পুলিশি টহল মোহাম্মদপুর থানা পুলিশ রাত সাড়ে ১২টায় জানায়, তেলের দাম বাড়ার পর অনেকেই পাম্পে তেল নিতে আসেন। কিন্তু রাত ১২টার আগে মোহাম্মদপুরের দুটি তেলের পাম্প তেল দিতে অস্বীকৃতি প্রকাশ করায় উত্তেজনার সৃষ্টি হয়। মোটরসাইকেল নিয়ে যারা এসেছিলেন তেল নিতে তারা রাস্তায় অবস্থান নেন। তেল না দেওয়ার কারণে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এ সময় যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে সব কিছু স্বাভাবিক হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তেল নিতে রাজধানীর পাম্পগুলোতে ভিড়  এদিকে রাজধানীর আগারগাঁও তালতলার হাসান ফিলিং স্টেশন, শেওড়াপাড়ার সোহরাব ফিলিং স্টেশন ও সার্ভিস সেন্টারে সাড়ে ১১টা থেকে কয়েকশ' বাইক তেল নিতে লাইন দেয়। কেবল একটি মেশিন দিয়ে তেল সরবরাহ করায় দীর্ঘ লাইন তৈরি হয়। 

 এছাড়া মালিবাগ ও বিশ্বরোডের একাধিক ফিলিং স্টেশনেও বাইকারদের তেলের জন্য লাইন ধরতে দেখা গেছে। কয়েকজন বাইকার জানান, জ্বালানির দাম বাড়ার খবর আসার পর থেকে স্টেশনগুলো তেল বিক্রি কমিয়ে দেয়।  ১২টার পর নতুন দামে তেল বিক্রি করতেই তাদের এই চেষ্টা ছিল। 

তবে এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি। 

 

আরও পড়ুন:

জ্বালানি তেলের দাম বাড়লো
শনিবার থেকে চট্টগ্রামে বাস না চালানোর সিদ্ধান্ত 
তেল নিতে পাম্পে ভিড়
তেল না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

/এসটিএস/আরটি/এমএস/টিটি/
সম্পর্কিত
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম