তেল নিতে পাম্পে ভিড়

কুষ্টিয়া প্রতিনিধি 
০৬ আগস্ট ২০২২, ০০:১০আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০০:১১

শুক্রবার দিবাগত রাত ১২টা (৬ আগস্ট) থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। এরআগে, তেল বাড়ার খবর পেয়েই কুষ্টিয়ার তেল পাম্পগুলোতে মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহন ভিড় জমায়।

রাত সাড়ে ১০টার দিকে মিরপুর পৌর এলাকার মল্লিক ফিলিং স্টেশনের সামনে গিয়ে দেখা যায়, কয়েকশ’ মানুষ তেল নিতে ভিড় জমিয়েছেন। তবে এমন উপচে পড়া ভিড়ে তেলপাম্প কর্তৃপক্ষ কিছু সময় তেল দেওয়া বন্ধ রাখেন। পরে রাত ১১টা ১০মিনিটের দিকে তেল দেওয়া শুরু হয়।

জ্বালানি তেলের দাম বাড়লো

স্থানীয় আমিনুল ইসলাম হানাস বলেন, সকালে জরুরি কাজে বাইরে যেতে হবে তাই তেল নিতে আসছিলাম। এরমধ্যে শুনি হঠাৎ দাম বেড়ে গেছে। এখানে তেল দেওয়া হচ্ছে না। 

আশিকুল নামে আরেক যুবক বলেন, প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে আছি, কিন্তু তেল দেওয়া হচ্ছে না। হঠাৎ দাম বাড়ার খবর শুনে এখানে এসে শুনি তেল নেই।

এ বিষয়ে তেলপাম্পের কেউ বক্তব্য দিতে রাজি হননি। 

উল্লেখ্য, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী