চট্টগ্রামে বাস না চালানোর সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৬ আগস্ট ২০২২, ০১:৪৮আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৮:৩৭

হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে শনিবার (৬ আগস্ট) সকাল থেকে চট্টগ্রাম নগরীতে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। 

শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। 

তিনি বলেন, ‘তেলের দাম বাড়ানোর কারণে গাড়ি না চালানোর বিষয়ে এখনও অফিসিয়ালি কোনও কর্মসূচি আমরা ডাকিনি। তবে হুট করে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ায় আমরা বেকায়দায় পড়েছি। এজন্য প্রাথমিকভাবে শনিবার সকাল থেকে নগরীতে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। পরিবহন চালকরা আমাদের জানিয়েছেন, অধিকাংশ গাড়িতে তেল নেই, কোনও পাম্পে গিয়ে তেল পাওয়া যাচ্ছে না। ফলে সকাল থেকে গাড়ি চালাতে পারবেন না চালকরা। আমরা গাড়ি চলাচল বন্ধ রাখবো। সকালে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।'

প্রসঙ্গত, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন:

জ্বালানি তেলের দাম বাড়লো
তেল নিতে রাজধানীর পাম্পগুলোতে ভিড়
তেল না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তেল নিতে পাম্পে ভিড়

/এএম/টিটি/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী