তেল না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ০২:০২আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০২:১৭

তেলের দাম বাড়ানোর কারণে ফিলিং স্টেশন সাময়িক বন্ধ রাখায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন গাড়িচালক ও হেলপাররা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার সাহারপাড় এলাকায় শুক্রবার দিবাগত রাত ১২টার পর (৬ আগস্ট) এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের দাম বাড়ার খবরে রাতে সাহারপাড় এলাকার মেসার্স হাইওয়ে ফিলিং স্টেশন তেল দেওয়া বন্ধ করে দেয়। রাত পৌঁনে ১২টার দিকে ওই ফিলিং স্টেশনে বাস, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তেল নিতে লাইনে দাঁড়ায়। দীর্ঘ লাইন দেখে তেল দেওয়া বন্ধ করে দেন ফিলিং স্টেশনের কর্মীরা। ক্ষুব্ধ হয়ে রাত ১২টার দিকে বাস, ট্রাক ও মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফিলিং স্টেশনটির কর্মীদের তেল দিতে নির্দেশ দেয়। আধা ঘণ্টা পর সড়ক থেকে সরে আসেন বিক্ষোভকারীরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার রাত পৌঁনে ১টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ফিলিং স্টেশনে তেল দেওয়া বন্ধ করে দেওয়াতে সড়ক অবরোধ করেছেন পরিবহন চালকরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে আগের দামে নাকি নতুন দামে তেল বিক্রি হচ্ছে তা নিশ্চিত হতে পারিনি। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক আছে। 

আরও পড়ুন:

জ্বালানি তেলের দাম বাড়লো

তেল নিতে রাজধানীর পাম্পগুলোতে ভিড় 

শনিবার থেকে চট্টগ্রামে বাস না চালানোর সিদ্ধান্ত 

তেল নিতে পাম্পে ভিড়

 

/এএম/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম