যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৭

রাজধানীর ওয়ারীতে যুবলীগ নেতার কবজি কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় অভিযুক্ত ওমর আশরাফ ফারুককে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-১০-এর অধিনায়ক মাহ্ফুজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে ওয়ারীর গোপীবাগ এলাকায় যুবলীগ নেতা মো. আলমগীর হোসেন (৪৩) এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় তার ওপর হামলা হয়। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় তাকে। বাম হাতের কবজি কেটে ফেলা হয়। আলমগীরের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে আলমগীরকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে ওমর আশরাফ ফারুকসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই-তিন জনের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি হত্যা চেষ্টার মামলা করে আলমগীরের পবিবার।

র‌্যাব-১০ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। তাদের একটি টিম ৫ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুরের সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে ওমর আশরাফকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

আরও পড়ুন...

রাজধানীতে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন

/এআরআর/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী