গুলিস্তানের রেড জোনে হকার সরলেও সরেনি প্রতিবন্ধক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩১

রাজধানীর গুলিস্তানে রাজপথ ও পথচারীদের চলাচলের জায়গা নির্বিঘ্ন রাখতে হকার উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে হকারদের বিভিন্ন মালপত্রসহ ফুটপাথে রাখা চৌকিগুলো তারা সরাতে পারেনি। গুলিস্তানে রাস্তার পাশে রয়ে গেছে হকারদের বিভিন্ন সরঞ্জাম

বঙ্গভবন থেকে সচিবালয় ও মেয়র হানিফ উড়ালসেতু থেকে গুলিস্তান পর্যন্ত সড়ককে রেড জোন  ঘোষণা করে ডিএসসিসি। এই সড়ক হকারমুক্ত করতে রবিবার (১১ সেপ্টেম্বর) অভিযান চালানো হয়। এসময় সড়কের দুই পাশ থেকে কিছু মালপত্র নিয়ে সরে যান হকাররা। তবে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই আবার তারা ফিরে আসেন আগের জায়গায়। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার পরে দ্বিতীয় দফায় গুলিস্তানে অভিযান চালায় ডিএসসিসি’র  ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো মুনিরুজ্জামান। গুলিস্তানে রাস্তার পাশে রয়ে গেছে হকারদের বিভিন্ন সরঞ্জাম, ঝুলে আছে বিদ্যুতের তার

অভিযানের  সময় কিছু হকার সম্মিলিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। যা কয়েক মিনিট পরেই শেষ হয়। গুলিস্তানে হকারদের বিক্ষোভ

অভিযানের পরে এ এলাকা ঘুরে দেখা যায়, হকাররা মালপত্র নিয়ে অন্য জায়গায় অবস্থান করলেও পথচারী চলাচলের জায়গায় রয়ে গেছে হকারদের ব্যবহৃত চৌকিগুলো যা হকাররা মালপত্র সাজিয়ে রাখতে ব্যবহার করেন। এছাড়া  হকাররা রাতের বৈদ্যুতিক আলো পাওয়ার জন্য যে সংযোগ ব্যবহার করেন তা সারি সারি মাথার ওপর ঝুলতে দেখা যায়। গুলিস্তানে হকারদের সরঞ্জাম পড়ে আছে ফুটপাথে

সরেজমিনে পরিদর্শনের সময় মুক্তাঙ্গন, বায়তুল মোকাররম মসজিদ এলাকা, বঙ্গবন্ধু স্টেডিয়াম, গোলাপ শাহ মাজার এলাকায় একই চিত্র দেখা যায়। বিপদজনক বৈদ্যুতিক সংযোগগুলো বেশিরভাগ রয়ে গেছে মুক্তাঙ্গন ও বায়তুল মোকাররম এলাকা যা  পথচারীদের চলাচলের জায়গায় মাথার ঝুলছে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, আজ খুবই কম সংখ্যক হকার ছিল। আমরা তাদের উচ্ছেদ করেছি। আর আজ বৃষ্টির কারণে হকারদের পাতা চৌকিগুলো সরানো যায়নি। গুলিস্তানে হকারদের বিক্ষোভ

বিপদজনক বৈদ্যুতিক সংযোগের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি প্রকৌশল বিভাগকে বলে দেবো যাতে এগুলো সরিয়ে ফেলা হয়।

ছবি: নাসিরুল ইসলাম ও রাশেদুল হাসান। 

আরও পড়ুন- 

কীভাবে হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়কগুলো

ঢাকায় ফুটপাত কোথায়?

রাজধানীতে লাল চিহ্নিত সড়কে হকার উচ্ছেদ অভিযান

‘রেড জোনে’ সহস্রাধিক হকার উচ্ছেদ, জরিমানা

২৪ ঘণ্টা না পেরোতেই দখল ‘রেড জোন’

ঢাকা উত্তরে হকারদের ‘শৃঙ্খলায়’ আনার পরিকল্পনা

/আরএইচ/এফএস/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের