রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৪

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৩৮) ও মো. সোহেল (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. সালাউদ্দিন (৪০) নামে আরও একজন।

বৃহস্পতিবার দিবাগত রাতে  (২৩ সেপ্টেম্বর) সবুজবাগ ও শাহবাগ থানা এলাকায় ঘটনা দুটি ঘটে।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মরিয়ম বেগম নামে এক নারী বাসাবো ঢালে প্রধান সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সংবাদ পেয়ে স্বজনরা চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মরিয়ম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মৃত রহমত উল্লাহর মেয়ে। বর্তমানে দক্ষিণখান থানাধীন উত্তরা এলাকায় থাকতেন।

এদিকে, একই দিন দিবাগত রাত (২৩ সেপ্টেম্বর) আড়াইটার দিকে শাহবাগ থানাধীন বুয়েট সংলগ্ন সড়কে উল্টো দিক দিয়ে আসা বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীদের একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাওছার আহামেদ ভুঁইয়া বলেন, এ ঘটনায় ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও বলেন, নিহত সোহেল ও আহত সালাউদ্দিন দুজনেই সম্পর্কে বন্ধু। সাভারে কাজ শেষে রাতে নারায়ণগঞ্জে বাড়িতে ফিরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। আহত ব্যক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সোহেল নারায়ণগঞ্জ রুস্তমপুরের রওশন আলীর ছেলে।

নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

/এআরআর/এআইবি/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি