ঢামেকের ভবন থেকে লাফিয়ে পড়ে রোগী গুরুতর আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:২৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ভবন থেকে লাফিয়ে পড়ে চিকিৎসাধীন এক কলেজশিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। 

সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢামেকের নতুন সাততলা ভবন থেকে লাফিয়ে তিনতলায় পড়লে এ দুর্ঘটনা ঘটে।

আহত রোগীর নাম রিয়াজুল ইসলাম (২৪)। তিনি চাদপুর সদর উপজেলার মনোয়ারখালী গ্রামের দুলাল ব্যাপারীর ছেলে। তার বাবা বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

রিয়াজুলের খালাতো ভাই ইমন ও বাতিজা রনি জানিয়েছেন, কয়েক দিন ধরে রিয়াজুল মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তারা উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ভর্তির পরামর্শ দেন। গতকাল সোমবার ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মেডিসিন বিভাগের ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে তিনি বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।

তারা আরও জানান, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রিয়াজুল দৌড়ে হাসপাতালের সাততলার পেছনের দিকে কাচের খোলা জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন তৃতীয় তলার ওপর। পরে সেখান থেকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেন বলেন, রোগীকে দ্রুত ঢামেকে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

/এআরআর/এনএআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি