উত্তরায় আবাসিক হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৭

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে ডুগাল্ড ফিনলে সন (৬০) নামে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, উত্তরা ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের হোটেল মেরিনার দ্বিতীয় তলার ১০৮ নম্বর কক্ষের বাথরুম থেকে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিক্যালে নেওয়া হয়। সেখানে দুপুর একটা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর ওই হোটেলের ১০৮ নম্বর কক্ষে ওঠেন তিনি। আজ বৃহস্পতিবার হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেন।

জানা গেছে, তিনি ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন।

পুলিশের ধারনা, হয়তো বাথরুমে স্ট্রোক করে মারা গেছেন। তবে অন্য কোনও কারন রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

/এআইবি/এআরআর/এমএস/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী