রাজধানীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে নারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২২, ১৬:১৩আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৬:১৩

রাজধানীর গুলিস্তানে দুই বাসের মাঝখানে চাপা পড়ে হালিমা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হালিমা বেগম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আইনছা গ্রামের লাল মিয়ার স্ত্রী তিনি। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। হালিমা বেগম বাসা থেকে বের হয়ে বারডেম হাসপাতালের দিকে যাচ্ছিলেন। গুলিস্তানে নামতেই দুই বাসের মাঝে চাপা পড়েন তিনি।

পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।  তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

/এআরআর/এআইবি/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি