নিজ খরচে পোস্টার সরাতে মিলনকে ডিএনসিসির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৩, ১৮:২২আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৮:২২

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে ঢাকা শহরের বিভিন্ন স্থাপনায় লাগানো পোস্টার নিজ খরচে তুলে নিতে চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তুলে না নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে।

বুধবার (৪ জানুয়ারি) উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় অবৈধভাবে যত্রতত্র পোস্টার লাগিয়ে যাচ্ছেন সাইফুদ্দিন আহমেদ মিলন। এর ফলে নগরীর সৌন্দর্য ব্যহত হচ্ছে এবং নগরী অপরিচ্ছন্ন হয়ে পড়ছে। এক্ষেত্রে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে অতিরিক্ত জনবল,  অর্থ ও সময় নষ্ট হচ্ছে।

রাজধানীজুড়ে লাগানো হয়েছে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের পোস্টার

আরও বলা হয়েছে, এর আগে দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন ২০১২ প্রকাশ করা হয়েছে। এই আইন অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়ে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, এমতাবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশন আওতাধীন এলাকায় যত্রতত্র পোস্টার লাগানো থেকে বিরত থাকা এবং লাগানো পোস্টারগুলো অবিলম্বে নিজ খরচে অপসারণ করার জন্য সাইফুদ্দিন আহমেদ মিলনকে অনুরোধ করা হয়েছে। অন্যথায়, সিটি করপোরেশন এসব পোস্টরসমূহ অপসারণ করলে সেই ব্যয় সাইফুদ্দিন আহমেদ মিলনকে বহন করতে হবে। এরপরও দেওয়াল লিখন পোস্টার লাগানো (নিয়ন্ত্রন) আইন, ২০১২ এর বিধান লঙ্ঘন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/আরএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের