বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৯

রাজধানীর আজিমপুরে জ্যোতি ঘোষ (২৩) নামে স্টামফোর্ড ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’ 

জ্যোতির বোন মিতা ঘোষ বলেন, ‘ঘটনার সময় রুমে কেউ ছিল না। বিকাল ৩টায় বাসায় গিয়ে দেখতে পাই জ্যোতি জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়েছে। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘কয়েক দিন আগে সে বাড়ি থেকে এসেছি। কী কারণে সে এমনটি ঘটিয়েছে তা রুমমেটরাও জানতে পারেনি।’

জ্যোতি নড়াইলের কালিয়া উপজেলার শুপ্ত গ্রামের তুষার ক্রান্তি ঘোষের মেয়ে। বর্তমানে আজিমপুর আব্দুল আজিজ লেনে একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় থাকতেন। দুই বোনসহ চার শিক্ষার্থী থাকতেন ওই ফ্ল্যাটে। জ্যোতি স্টামফোর্ড ইউনিভার্সিটির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

 

 

/এআইবি/কেএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি