আজ লেগুনাসহ রুট পারমিটবিহীন দুটি বাস জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্টর
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৬

রাজধানীতে রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রুট পারমিট না থাকা এবং ঢাকা মহানগরীর বাইরে নিবন্ধিত হলেও মহানগরীতে গাড়ি চালানোর অপরাধে দুটি বাস ও একটি লেগুনা জব্দ করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বাসাবো বৌদ্ধ মন্দির ও আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন প্রকল্প সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় জব্দ করা বাস দুটির মধ্যে একটি পুলিশ কর্তৃক এবং বাকি বাস ও লেগুনা দক্ষিণ সিটির মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে ডাম্পিং করা হয়েছে।

ডিএমপির সার্বিক সহযোগিতায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও বিআরটিএ’র আদালত-৫-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে রুট পারমিট না থাকায় রাইদা পরিবহনের, ঢাকা মহানগরীর বাইরে নিবন্ধিত হলেও ঢাকা শহরে পরিচালনা করায় ডি লিংক পরিবহনের এবং রুট পারমিটসহ কোনও ধরনের কাগজপত্র না থাকায় একটি লেগুনা জব্দ করা হয়েছে। এছাড়া রুট ভায়োলেশন, আসন সংখ্যা বেশি, কালো ধোঁয়া নির্গমন, ফিটনেস না থাকা, ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আল বারাকা, হিমাচল, ঈগল, শরীয়তপুর, মিরপুর সুপার, ডি লিংক ও ঠিকানা পরিবহনের আটটি বাসের বিরুদ্ধে ৮ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

যৌথ অভিযান প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, ‘রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে আজও যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি বাস ও একটি লেগুনা জব্দ ও ডাম্পিং করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

/এএইচ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি