সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণ

৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৩, ১৬:০৫আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৭:০৬

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিন জনের মরদেহ ময়নাতদন্ত শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৬ মার্চ) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মরদেহ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

নিহতরা হলেন– মো. শফিউজ্জামান শেখ, আব্দুল মান্নান খলিফা, সাদেকুর রহমান তুষার। তারা সবাই নিউ জেনারেশন লায়রা প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢামেক হাসপাতলের ফরেনসিক বিভাগের চিকিৎসক প্রভাষক ডা. ফাহমিদা হক। এর আগে, নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী তাদের সুরতহাল প্রতিবেদন করেন।

মো. শফিউজ্জামান শেখের মরদেহ বুঝে নেন তার বড় ভাই মহিউদ্দিন। তিনি বলেন, ‘শফিউজ্জামানকে রাজবাড়ী সদর লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে দাফন করা হবে। সেখানে সব ব্যবস্থা করা হয়েছে।’

আব্দুল মান্নান খলিফার মরদেহ বুঝে নেন তার বড় ছেলে মোছাদ্দেক হোসেন আশিক। তিনি জানিয়েছেন, আব্দুল মান্নানের মরদেহ আজিমপুর কবরস্থানে তার বোনের (মৃতের মেয়ের) কবরের পাশে দাফন করা হবে।

সাদেকুর রহমান তুষারের মরদেহ বুঝে নেন তার বড় ভাই শফিকুর রহমান বিপ্লব। তিনি জানান, সাদেকুর রহমানকে নরসিংদী বেলাবো উপজেলার ভর্দশ্বর গ্রামের বাড়ি দাফন করা হবে।

এর আগে, রবিবার (৫ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ওই ভবনের তিনতলায়। এতে নিহত তিন জন ছাড়াও আহত হন ১৫ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন...

সায়েন্স ল্যাব এলাকার সেই ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ: ফায়ার সার্ভিসের মহাপরিচালক

সায়েন্সল্যাবের ঘটনা মগবাজারের বিস্ফোরণের মতো: সিটিটিসি

‘হঠাৎ বিকট শব্দে দৌড়ে প্রাণ বাঁচাই’

নাশকতার আলামত মেলেনি, প্রাথমিক ধারণা দুর্ঘটনা: ডিএমপি

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ: পুলিশের ধারণায় ‘তিন কারণ’

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ: নিহত ৩

 /এআইবি/এএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের