ফরিদা ইয়াসমিন পারভীনের একক চিত্র প্রদর্শনী ‘কালার্স অব লাইফ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ০৭:৩৬আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৭:৫০

সোমবার (২০ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৫নং গ্যালারিতে শুরু হয়েছে এসএটিভির চেয়ারম্যান ও প্রবাসী চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীনের ‘কালার্স অব লাইফ’ শীর্ষক প্রথম একক চিত্র প্রদর্শনী। সপ্তাহব্যাপীর এই আয়োজনে শিল্পীর শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে।

প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি চিত্রকর্ম বা ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে। শিল্পী যখন তার তুলির আঁচড়ে সেটিকে দর্শকদের সামনে সহজে বোধগম্য করে তুলতে পারেন, সেটিই একজন শিল্পীর সার্থকতা। ফরিদা ইয়াসমিন পারভীন সে ধরনের একজন চিত্রশিল্পী। যার প্রতিটি ছবি যেন কথা বলছে, জ্বলজ্বল করছে। প্রতিটি ছবিই আমাকে আকর্ষণ করেছে। তার রঙের ব্যবহার ও থিম দেখে আমি বিস্মিত ও অভিভূত হয়েছি। বিমূর্ত ছবির ধারণা থেকে তিনি ছবিগুলো আঁকলেও এগুলোর কিন্তু বাস্তবতা রয়েছে। শখের বশে ছবি আঁকা শুরু করলেও তার এ প্রদর্শনীটি দর্শকনন্দিত হবে বলে আমি আশা করি।

নিজের চিত্রকর্ম নিয়ে ফরিদা ইয়াসমিন পারভীন জানান, পরিবারের উৎসাহ এবং ছোটবেলা থেকে শিল্পের প্রতি অনুরাগই তাকে চিত্রশিল্পী হতে প্রেরণা জুগিয়েছে। চট্টগ্রামে বেড়ে উঠলেও জীবনের একটি দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন প্রবাসে। আর তাই তার চিত্রকর্মে ছিল শেকড়ের প্রতি টান, মাতৃভূমির প্রতি মমতা আর দেশে ফেরার আকুতি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক এসএটিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর এ আলম রুবেল, উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার শেলী, পরিচালক শামসুল আলম পান্থ প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
মহান মে দিবস ‘শ্রমিক-মালিক ও সরকারের সমন্বিত উদ্যোগে সুষ্ঠু শিল্প সম্পর্ক গড়তে হবে’
রঘু রাই: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মানবতার এক অনন্য দলিল
প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী