ঢাকা মেডিক্যালের ফুটপাতে থেকে মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৩, ১৮:৫০আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৮:৫০

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢামেকের নিউরোসার্জারি বিভাগের বাউন্ডারি দেয়ালের পাশে ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতের বয়স আনুমানিক (৬৫) বছর। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

সোমবার (২৭ মার্চ) বিকালে লোকজন তার মরদেহ দেখতে পেয়ে ঢামেক পুলিশ ফাঁড়িকে জানান। বেশ কিছু দিন ধরে ওই এলাকায় তাকে ঘুরাফেরা করতে দেখেছেন বলে জানান আশপাশের লোকজন।  

মো. বাচ্চু মিয়া বলেন, ‘বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।’

জোসনা বেগম নামে এক নারী ওই ব্যক্তির সঙ্গে থাকতেন। জোসনা নিজেকে তার স্ত্রী বলে দাবি করেন। তারা ভিক্ষাবৃত্তি করতেন। জোসনা বলেন, ‘মৃতের নাম জাহাঙ্গীর। তার বাড়ি মুন্সিগঞ্জে।

তিনি বলেন, ‘মৃতের বোন একটি মোবাইল ফোন নম্বর দিয়ে বলে গেছেন, যদি মরে যায় তাহলে খবর দিও।’

/এআইবি/এএইচ/আরকে/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী