কর্মস্থল থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৬:৪৮আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৭:০৮

রাজধানীর মতিঝিলে কর্মস্থল থেকে গোলাম সারোয়ার (৬০) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মতিঝিলের ফকিরাপুল এলাকায় জিনেট টাওয়ার নামে ৯তলা ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে খবর পেয়ে ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে সারোয়ারকে উদ্ধার করেন তার বোন নাজমুন নাহার। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুদীপ্ত শাহীন বলেন, ‘মৃতের সহকর্মীরা জানিয়েছেন, সারোয়ার গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস নিয়েছিলেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

মৃতের ভাই মাহফুজুর রহমান জানান, সারোয়ার ১৭ বছর ধরে ওই ভবনে কাজ করছিলেন। সেখানকার ম্যানেজার পরিবর্তন হয়েছে। দুই বছর ধরে নতুন ম্যানেজার এসেছেন। তার সঙ্গে গোলাম সারোয়ারের মনোমালিন্য হয়েছিল। ওই ম্যানেজার তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন বলে তিনি দাবি করেন।

স্বজনদের অভিযোগের বিষয়ে এসআই মো. সুদীপ্ত শাহীন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

নড়াইল সদর উপজেলার ভুয়াখালী গ্রামের মৃত পাঞ্চু শেখের ছেলে সারোয়ার। তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। বর্তমানে ওই ভবনেই থাকতেন।

/এআইবি/আরটি/আরকে/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী