কমলাপুর রেল স্টেশন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ এপ্রিল ২০২৩, ২২:৫১আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ২২:৫১

রাজধানীর কমলাপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের পিলারের ছাদের রেলিংয়ের পাইপে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নয়ন প্রকাশ হেমারি (২৬)। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।

ঢাকা-কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক এসআই মোকলেসুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় রেল স্টেশনের ৬নং প্ল্যাটফর্ম ২০ নং পিলার সংলগ্ন ছাদের রেলিংয়ের পাইপে নাইলনের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মৃতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বুধবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।

পুলিশের প্রাথমিক ধারণা সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃত যুবক ভবঘুরে প্রকৃতির ছিলেন। তিনি কমলাপুর রেল স্টেশনে রেল পরিস্কারের জন্য পানি সংগ্রহ করে দিতেন। সেখানেই থাকতেন।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের