দুই সিটির ৬২ ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৩, ২০:১৪আপডেট : ২৯ জুন ২০২৩, ২০:১৪

দুপুর দুইটা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু করার পর সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মোট ৬২টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। এর মধ্যে দক্ষিণ সিটির ৩০টি ওয়ার্ড এবং উত্তর সিটির ৩২টি ওয়ার্ড রয়েছে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নিয়ন্ত্রণকক্ষ থেকে এ তথ্য পাওয়া গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে পাওয়া তথ্যমতে— ১০, ৫৩, ৩৮, ৪১, ৩৭, ৪৩, ২৬, ১৬, ৯, ১০, ১৬, ২৪, ২৬, ৩০-৩২, ৩৫-৩৮, ৪১, ৫১, ৫৩ নম্বর ওয়ার্ডসহ মোট ২৭টি ওয়ার্ড থেকে শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী—১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৭, ১৯, ২২, ২৩, ২৪, ১০, ১১, ১২, ২৬, ২৭, ২৮, ৩২, ৩৭, ৩৮, ৩৯, ৪১, ৪২, ৪৪, ৪৫, ৪৬, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।

এর আগে সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা সিটির সব বর্জ্য অপসারণ করা হবে বলে আশ্বাস দেন দুই সিটির মেয়র।

ডিএসসিসি ও ডিএনসিসি জানিয়েছে, দ্রুত বর্জ্য অপসারণের জন্য তারা প্রায় ২০ হাজার কর্মী প্রস্তুত রেখেছে। এর মধ্যে ডিএসসিসি দুপুর দুইটা থেকে শুরু করে ২৪ ঘণ্টা এবং ডিএনসিসি আট ঘণ্টায় এ বর্জ্য অপসারণ করবে বলে জানিয়েছে।

/এএইচএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম