বাড্ডায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ১৪:৪৭আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৪:৪৭

রাজধানীর বাড্ডায় সোনিয়া (২০) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে বাড্ডার ময়নারবাগ এলাকার এক নার্সের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ তথ্য জানান।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে সোনিয়া।

এসআই বলেন, ‘শনিবার দিবাগত রাতে খবর পেয়ে ওই গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘পারভিন নামে এক নার্সের বাসায় গৃহকর্মী হিসাবে ৮ থেকে ৯ মাস ধরে কাজ করছিলেন সোনিয়া। ওই বাসায় নার্স ও তার দুই মেয়ে থাকতেন।’

এসআই বলেন, ‘পারিবারিক সূত্রে জানতে পেরেছি সোনিয়ার বিয়ে হয়েছিল। পরে বিচ্ছেদ হয়। এরপর আরেক ছেলের সঙ্গে বিয়ে হয় বলেও জানা গেছে। এরপর থেকে তিনি ওই বাসায় কাজ করতেন।’

মেহেদী হাসান বলেন, ‘আমরা তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ বোঝা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোনিয়া আত্মহত্যা করেছেন।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী