সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পেলে ‘রেড ওয়ার্ড’ঘোষণা

ঢাবি প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ১৮:২৯আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৮:২৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী শনিবার (২৬ আগস্ট) থেকে আমরা ওয়ার্ডভিত্তিক বিশেষ অভিযান শুরু করবো। গত এক সপ্তাহে কমপক্ষে ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এমন ওয়ার্ডগুলোকে চিহ্নিত করে এলাকাবাসী, স্থাপনা মালিকদের নিজের স্থাপনা পরিষ্কার রাখার আহ্বান জানাবো। আমাদের পরিচ্ছন্নতাকর্মী, মশকনিধন কর্মীরাও সেসব এলাকা পরিচ্ছন্ন রাখবে।

বুধবার (২৩ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সবার সহযোগিতায় এডিস মশার উৎসস্থল ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করে মেয়র তাপস বলেন, ‘আগামী শনিবার থেকে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি। নিজেদের জীবন ও পরিবারকে সুরক্ষিত রাখতে চাইলে আমাদের গুরু দায়িত্ব হবে নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা, মশার লার্ভার উপযোগী পরিবেশ ধ্বংস করা।

নগরবাসীকে পরিচ্ছন্নতা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা ইতোমধ্যে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছি। ডেঙ্গুর এই ভরা মৌসুমে আরও ঊর্ধ্বগতির আশঙ্কা ছিল, কিন্তু এখন স্থিতিশীল রয়েছে। স্বাস্থ্য অধিদফতরও বলেছে, ঢাকা শহরে এখন ডেঙ্গু স্থিতিশীল। রোগীর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসছে।’

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরকে/
সম্পর্কিত
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
দেশে এখন নুসরাত-তনু হত্যার মতো ঘটনা নেই: রিজভী
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে