২৮ অক্টোবরকে কেন্দ্র করে সবকিছুতে নজরদারি: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১৩:০২আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৩:০২

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে আমরা সবকিছু নজরদারিতে রেখেছি। সবাই কাজ করছে। যখনই কোনও তথ্য পাওয়া যাবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। ২০১৪ সালে অপচেষ্টা চালানো হয়েছিল, সেগুলো প্রতিহত করা হয়েছে। আগামীতে যেকোনও অপচেষ্টার বিরুদ্ধে জনগণ এবং বাংলাদেশ পুলিশ একসঙ্গে কাজ করবে।

শনিবার (২১ অক্টোবর) মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা এবং এমআরটি পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উত্তরা উত্তর মেট্রো স্টেশনে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এ দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন, মিছিল, মিটিং, সমাবেশে পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে। তবে কেউ যদি সহিংসতা সৃষ্টির চেষ্টা করে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’

হাবিবুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি সৃষ্টির জন্য বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা করে আসছে। বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ অনেক সচেতন। আশা করি, এ ধরনের গুজব প্রতিহত করার জন্য সবাই সচেষ্ট থাকবে। গণমাধ্যমকেও এ বিষয়ে সঠিক সংবাদ প্রচার করতে হবে।’

এ সময় সাংবাদিকরা এডিসি হারুনের ঘটনার তদন্তের বিষয় জানতে চাইলে ডিএমপি কমিশনার কিছু না বলে ব্রিফিংস্থল ত্যাগ করেন।

/আরটি/আরকে/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি