খাল নিয়ে বিস্তর পরিকল্পনা ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:২০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ২০:১০

খালের সীমানা নির্ধারণ, খাল পাড়ের খাস জমি খালের সীমানায় অন্তর্ভুক্ত করা, খালের পাড় বাঁধাই করা, খালপাড়ে ওয়াকওয়ে, সাইকেল লেন এবং গাছ লাগানোসহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানের নগর ভবনের কনফারেন্স রুমে ডিএনসিসির আওতাধীন খালগুলোর সীমানা নির্ধারণ, পরিবেশ উন্নয়ন এবং সামগ্রিক ব্যবস্থাপনা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরের খালের দখল ও দূষণ রোধ করতে সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমরা চাই, কমিউনিটিকে যুক্ত করতে।’

শহরকে বাঁচাতে হলে খাল ও জলাশয়গুলোকে রক্ষা করতে হবে মন্তব্য করে ডিএনসিসি মেয়র বলেন, ‘সরকারি সব সংস্থাকে সমন্বয় করে কাজ করতে হবে। একটি প্রকল্প গ্রহণের আগে সব সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী ডিএনসিসির খালগুলোর সীমানা নির্ধারণের কাজ করছে। মহানগর জরিপে খালের আকার অনেক ছোট হয়ে গেছে। আগের মতো সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে।’

সভায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামসহ অন্যরা

এ সময় মেয়র সীমানা নির্ধারণ ও খালের পরিবেশ রক্ষায় করণীয় ঠিক করতে সব সংস্থা ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে একটি কমিটি গঠনের নির্দেশ দেন। একইসঙ্গে খালে অবৈধ বাধ উচ্ছেদ ও মাছ চাষ বন্ধে অভিযান চালানো হবে বলেও জানান।

সভায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান কামরুন নাহার আহমেদ বলেন, ‘ঢাকার প্রকৃত খাল উদ্ধার করতে হলে সিএস দাগ অনুযায়ী খাল উদ্ধার করতে হবে। নদী ও খালের সঙ্গে সম্পৃক্ত যেকোনও প্রকল্প গ্রহণের আগে জাতীয় নদী রক্ষা কমিশন থেকে নিতে হবে অনাপত্তিপত্র। এ বিষয়ে ইতোমধ্যে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। খাল ও নদী দূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে।’

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান বলেন, ‘ঢাকার জন্য ন্যাচার বেজড সলিউশন খুবই দরকার। খালের প্রশস্ততা বাড়াতে হবে। বিশেষ করে বর্ষায় নিশ্চিত করতে হবে পানির প্রবাহ। খালের মধ্যে যেন কোনও সুয়ারেজ সংযোগ না থাকে এ বিষয়টিও নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, ‘খালে সলিড ওয়েস্ট খালে ফেলা আইন প্রয়োগ করে বন্ধ করতে হবে।’

ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘মাদানি এভিনিউ এলাকার সূতিভোলা খালে নৌপথ চালুর যে পরিকল্পনা ডিএনসিসি নিয়েছে সেটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে ঢাকা ওয়াসা।’

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় সভায় অন্যান্যের সঙ্গে আরও ছিলেন– ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মাহে আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের (বিআইপি) সভাপতি মো. ফজলে রেজা সুমন প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী