মোটরসাইকেলে ঘিরে ধরে ঢাবির দুই শিক্ষার্থীর ওপর হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৪, ১৫:৩৩আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৫:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর ওপর অজ্ঞাত যুবকদের হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পেছনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

মারধরের শিকার দুই শিক্ষার্থী হলেন– সকিব আলম (২৪) ও শাহিন (২৪)। তারা ঢাবি আইন বিভাগের শিক্ষার্থী।

আহতদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান,  ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের রাস্তায় চার থেকে পাঁচটি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জন যুবক এসে হঠাৎ ওই শিক্ষার্থীদের ঘিরে ধরে। পরে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাদের আহত করে। স্বপন মিয়া নামে এক রিকশাচালক তাদের উদ্ধার করে হাসপাতালে আনেন।

তিনি বলেন, ‘আহত দুই জন জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের