মেসির ফেরার ম্যাচে কষ্ট করে জিতলো মায়ামি

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৪, ১১:০০আপডেট : ১৯ মে ২০২৪, ১১:৩০

চোট থাকায় সর্বশেষ ম্যাচে লিওনেল মেসি ছিলেন না। ডিসি ইউনাইটেডের বিপক্ষে শুরুর একাদশে ফিরলেও গোছানো ছিল না তাদের আক্রমণ। শেষ পর্যন্ত অন্তিম মুহূর্তে বদলি হয়ে মাঠে নামা লিওনার্ডো কাম্পানার গোলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। 

মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের গোছানো রক্ষণের সামনে পাত্তা পায়নি মায়ামি। তাতে সুযোগও তৈরি করতে পারেনি সেভাবে। ড্র-ই সম্ভাব্য ফল মনে হচ্ছিল। ইকুয়েডরের স্ট্রাইকার কাম্পানা স্টপেজ টাইমের তৃতীয় মিনিটে মাঠে নেমেই বদলে নেন ম্যাচের ভাগ্য। অথচ কাম্পানা এই মৌসুমে লুই সুয়ারেজের জন্যই শুরুর একাদশে নিজের জায়গা হারিয়েছেন। মাঠে নামার পর প্রথম টাচেই বুঝিয়ে দিয়েছেন তার কার্যকারিতা। 

অবশ্য ম্যাচের শুরুতে বিলম্বের ঘটনাও ঘটেছে। বজ্রপাতের কারণে ২৫ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। ম্যাচ শুরুর পর মুষলধারে বৃষ্টি হলে আরও দেরি হয়েছে ১৫ মিনিট। স্কোর করতে না পারলেও শুরুর ৪৫ মিনিট বল দখলে আধিপত্য ছিল মায়ামির। বিপরীতে ডিসি প্রতি আক্রমণে খেলার চেষ্টা করেছে। বিরতির পর এই ধারায় খেলে সুবর্ণ সুযোগটি তৈরি করেছিলেন জ্যারড স্ট্রাউড। কিন্তু ক্লোজ রেঞ্জে গিয়েও লক্ষ্যে বল রাখতে পারেননি। মেসি দুবার ফ্রি কিক থেকে গোলের চেষ্টা করলেও দুবারেই সেসব প্রতিহত হয়েছে ডিসির মানব দেয়ালে। তবে সেরাটা এদিন মোটেও দেখাতে পারেননি। 

মৌসুমের নবম জয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই রয়েছে মায়ামি। তাদের পয়েন্ট ৩১।   

 

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি