উত্তরখান ও দক্ষিণখানের উন্নয়নকাজ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৪, ১৮:০৯আপডেট : ০৪ জুন ২০২৪, ১৮:০৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অন্তর্গত উত্তরখান, দক্ষিণখান ও হরিরামপুর এলাকার ৮১ কিলোমিটার রাস্তা ও ড্রেনের নির্মাণকাজ ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (৪ জুন) দুপুরে রাজধানীর দক্ষিণখানে চলমান উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

রাস্তা ও ড্রেনের নির্মাণকাজ পরিদর্শন শেষে মেয়র এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকাবাসীর সমস্যার কথা শোনেন এবং দ্রুত তা সমাধানে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।

আতিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে এই এলাকায় বিভিন্ন সমস্যা বিরাজ করছে। এই এলাকা এক সময় ইউনিয়ন ছিল। তখনকার নির্মিত রাস্তাগুলো সরু। কখনও ড্রেন নির্মাণ করা হয়নি। টেকসই সমাধানের লক্ষ্যে সিটি করপোরেশন প্রশস্ত রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ শুরু করেছে। দীর্ঘ ৫০ বছর আপনারা ধৈর্য ধরেছেন। আর অল্প কিছুদিন কষ্ট করে ধৈর্য ধরুন।’

রাস্তা ও ড্রেনের নির্মাণকাজ পরিদর্শন মেয়র আতিক

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী এই প্রকল্প বাস্তবায়ন করছে। দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে দিন-রাত কাজ চলছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৮১ কিলোমিটার রাস্তা ও ড্রেনের নির্মাণকাজ সম্পন্ন হবে। এছাড়াও এই এলাকায় স্থাপন করা হবে ৫ হাজার ৭২২টি এলইডি স্মার্ট লাইট।’

এ সময় গলির রাস্তাগুলো ২০ ফুট প্রশস্ত করার জন্য স্থানীয়দের জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানান ডিএনসিসি মেয়র। এছাড়া স্থানীয় খাস জমিতে খেলার মাঠ ও পার্ক নির্মাণ করা হবে বলেও ঘোষণা দেন মেয়র। একইসঙ্গে অবৈধ জায়গা ও খাল নিজ দায়িত্বে দখলমুক্ত করার আহ্বান জানান তিনি। আতিকুল ইসলাম বলেন, ‘নিজেরা ছেড়ে না দিলে আমরা উচ্ছেদ অভিযান করে অবৈধ স্থাপন ভেঙে দেবো।’

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ছিলেন– ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনালে মো. মঈন উদ্দিন, কাউন্সিলর মোতালেব মিয়া, মো. জাইদুল ইসলাম মোল্লা, মো. আলী আকবর, মো. আনিছুর রহমান নাঈম, ডি এম শামিম, মো. শফিকুল (শফিক), জয়নাল আবেদীন, ইলোরা পারভীন, জাকিয়া সুলতানা প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের