হাতিরঝিল থেকে নারী সংবাদকর্মীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ১১:২২আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২০:৩৬

রাজধানীর হাতিরঝিল থেকে সারা রাহানুমা (৩২) নামে এক নারী সংবাদকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জি-টিভির নিউজরুম এডিটর হিসাবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার দিবাগত রাতে হাতিরঝিলের লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে সারা রাহনুমা। মিরপুরের কল্যাণপুরে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।  

রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা সাগর নামে এক ব্যক্তি বলেন, ‘হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মৃতের স্বামী সায়েদ শুভ্র সাংবাদিকদের বলেন, ‘ভালোবেসে সাত বছর আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম আমরা। মঙ্গলবার (২৭ আগস্ট) সারা অফিসে যায়। পরে এক ব্যক্তিকে দিয়ে রাত সাড়ে ১০টার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দেয়। ফোন করে তাকে বলি, রাতে তো তুমি বাসায় আসতে, তাহলে অন্য কাউকে দিয়ে টাকা পাঠিয়েছো কেন? তখন সে ব্যস্ত আছি বলে ফোন রেখে দেয়। রাত ৩টার দিকে খবর পাই, সে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। ঢামেক হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।’‌

তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন আগে থেকে সারা আলাদা হয়ে যেতে চাচ্ছিল। আমরা দুজনই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। দেশের এই পরিস্থিতিতে আর যাওয়া হয়নি।’

এদিকে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সাল নামে একজনকে উদ্দেশ করে সারা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘আপনার মতো একজন বন্ধু পেয়ে ভালো লাগলো, ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন। আশা করি, আপনি শিগগিরই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন। আমি জানি, আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি, ঈশ্বর আশীর্বাদ করুন।’

এছাড়া অন্য আরেকটি স্ট্যাটাসে সারা লেখেন, ‘জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো।’

বাচ্চু মিয়া বলেন, ‘আমরা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছি। ঘটনাটি হাতিরঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।’

/এআইবি/এবি/জেইউ/আরকে/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের