রাজধানীতে ছিনতাইকারী চক্রের এক সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৪, ১৩:৩৮আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৩:৪২

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে সশস্ত্র ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শেরেবাংলা নগর থানা-পুলিশ। তার নাম রুবেল। বুধবার (২ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত রাতে শেরেবাংলা নগর থানার পাকা মার্কেটের সামনে কিছু লোক ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় চক্রের দুই সদস্য পালিয়ে যায়। রুবেলের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।’

তালেবুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় চলাচলকারী ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে, কখনও গুরুতর জখম করে মালামাল ছিনতাই করতো। ওই এলাকা ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই ও চুরি করতো চক্রের সদস্যরা।’

রুবেলের বিরুদ্ধে ছিনতাই, ছিনতাইয়ের চেষ্টা, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ সাতটি মামলা রয়েছে। শেরেবাংলা নগর থানার মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক দুই সদস্যসহ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের