ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম-মৃত্যু নিবন্ধন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৪, ১৩:০৫আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৩:০৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) থেকে সংস্থাটির সব ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ডিএনসিসি জানিয়েছে, কাউন্সিলররা স্ব স্ব পদ থেকে অপসারিত হওয়ার কারণে ওয়ার্ডভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহের জন্য আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। এতে সুষ্ঠুভাবে ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ সেবা নিশ্চিত হয়েছে।

http://bdris.gov.bd/br/application লিংকে প্রবেশ করে জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

উল্লেখ্য, ডিএনসিসির ১ থেকে ৩৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে এবং ৩৭ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড পর্যন্ত সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালিত হতো। তবে গত ২৬ সেপ্টেম্বর কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

/জেডএ/আরকে
সম্পর্কিত
চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিপত্তি, ২৬ মিনিট পর চলাচল স্বাভাবিক
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, শীর্ষে মিরপুর
ঢাকার বাতাসে আজ স্বস্তি, ৬০ স্কোর নিয়ে মান ‘সহনীয়’
সর্বশেষ খবর
ভারতে ফুটবলের সংস্কৃতি নেই: আনচেলত্তি
ভারতে ফুটবলের সংস্কৃতি নেই: আনচেলত্তি
১০ কোটি টাকার সেতুতে বাঁশ, এবার দুদক গিয়ে পেলো আরও বড় অনিয়ম
১০ কোটি টাকার সেতুতে বাঁশ, এবার দুদক গিয়ে পেলো আরও বড় অনিয়ম
ভ্রমণের আনন্দে টাকার হিসাব যেন না হয় বিষাদ
ভ্রমণের আনন্দে টাকার হিসাব যেন না হয় বিষাদ
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
বাসের পর বাড়লো লঞ্চের ভাড়া
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম