বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৪, ১৮:৪০আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৮:৪০

রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা-পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে মলম মামুন (৩৫), মো. মোজাম্মেল হক (৩৫) ও মো. সাজু মিয়া ওরফে সিজার সাজু (২১)।

বাড্ডা থানা সূত্র জানা গেছে, সেমাবার রাতে কিছু দুষ্কৃতকারী পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আরও কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা করা হয়েছে।’

থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা ওই স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে বাড্ডা এলাকার বিভিন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা বাড্ডা এলাকার পথচারীদের কাছ থেকে বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করতো এবং বাসাবাড়ি ও বিভিন্ন অফিসের মূল্যবান জিনিসপত্রসহ বিল্ডিং নির্মাণ সামগ্রী ডাকাতি করতো।

/এবি/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের