কদমতলীতে টুলের ওপর থেকে পড়ে দোকান কর্মচারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪২আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪২

রাজধানীর কদমতলীতে টুলের ওপর থেকে পড়ে সাকিব (২০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে কদমতলীর রায়েবাগ এলাকায় একটি বাসায় থাই গ্লাসের মাপ নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. সাইফুল ইসলামের ছেলে সাকিব।

মৃতের চাচা মো. জাহাঙ্গীর বলেন, ‘কদমতলী রায়েরবাগ মেরাজনগর আমার সঙ্গে থাকতো সাকিব। রায়েরবাগ এলাকায় একটি থাই-এলমুনিয়ামের দোকানে কাজ করতো। শনিবার রাত ৯টার দিকে একই এলাকার একটি বাসায় দরজার ওপরে ফাঁকা স্থানে থাই গ্লাস লাগানোর জন্য মাপ আনতে যায়। মাপ নিতে গিয়ে টুলের ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে সেখান গিয়ে সাকিবের মরদেহ দেখতে পাই। পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে রাত আড়াইটায় মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী