শুল্ক ফাঁকি দিয়ে আনা অর্ধ কোটি টাকার কসমেটিকসসহ একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৪:৪৯

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা আনুমানিক ৪৮ লাখ টাকার কসমেটিকসসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম ফিরোজ আলম বাবু (৩৭)।

সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বনশ্রীতে ফিরোজের বাসায় অভিযান চালিয়ে ওইসব কসমেটিকস জব্দ করা হয়েছে। কসমেটিকস লোড করার সময় তার বাসার সামনে থেকে একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। এইসব পণ্য আখাউড়া সীমান্ত দিয়ে চোরাই পথে আনা হয়েছে। এর মধ্যে রঙ ফরসাকারী চার ধরনের পণ্য রয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা। এই পণ্যে আনুমানিক ৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এসব তথ্য স্থানীয়ভাবে যাচাই করেছে ডিবি।’

তিনি বলেন, ‘এই পণ্যগুলো দেশের স্থানীয় বাজার ও অনলাইনে বিক্রি করা হতো। এসব পণ্যের গুণগত মান যাচাইয়ের সুযোগ থাকছে না। ফলে গ্রাহকদের ক্ষতি আশঙ্কা থেকে যাচ্ছে।’

বিভিন্ন সময় চোরাইমাল আটক হয় কিন্তু এর সঙ্গে জড়িত মূলহোতারা আড়ালে থাকছে। তাদের গ্রেফতারের বিষয় জানতে চাইলে ডিসি মিজান বলেন, ‘ফিরোজ আমাদের জানিয়েছে, একটি চক্রের মাধ্যমে স্থলবন্দর এড়িয়ে সীমান্ত দিয়ে পণ্য আসে। পরে সেটি ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে যায়। তবে এ ক্ষেত্রে স্থানীয় কিছু লোক জড়িত আছে। এই চক্রের প্রতিটি ধাপে লোক আছে। মামলার তদন্তে আরও তথ্য বেরিয়ে আসবে। মূলহোতাকে গ্রেফতার করা হবে।’

সীমান্তে কোনও দুর্বলতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সীমান্তে বিজিবি আছে। তারা সীমান্ত সুরক্ষায় কাজ করছে। দেশের তিন দিক দিয়ে ভারতের সঙ্গে সীমান্ত। এই বিশাল সীমান্তটি বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সুরক্ষা দিচ্ছে। তবে যারা অপরাধী তাদের ভিন্ন ভিন্ন কৌশল থাকে। সময়ের সঙ্গে তারা কৌশল পরিবর্তন করে।’

গ্রেফতার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

/এবি/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি