বংশালে হাতুড়ির আঘাতে নারীর মৃত্যুর অভিযোগ, স্বামী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১২:৪৪

রাজধানীর বংশালে পারিবারিক কলহে স্বামীর হাতুড়ির আঘাতে মাকসুদা খানম (৩০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী মো. ইব্রাহিম খানকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বংশাল ২৪ নম্বর শিক্ষাটলি নাজিরা বাজারে এ ঘটনা ঘটে। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদৌস এ তথ্য জানান।

মাকসুদা সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ আব্দুল বাতেন খানের মেয়ে।

মৃতের চাচা মাওলানা আব্দুল লতিফ বলেন, ‘দুই বছর আগে পারিবারিকভাবে ইব্রাহিমের সঙ্গে মাকসুদার বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ইব্রাহিম আগেও আরেকটা বিয়ে করেছিল। সে পেশায় অনলাইনে মেডিসিনের ব্যবসা করতো।’

তিনি আরও বলেন, ‘ইব্রাহিম ঠিকমতো বাসায় বাজার করতো না। সামান্য বিষয় নিয়ে মাকসুদার সঙ্গে খারাপ ব্যবহার করতো। শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে হাতুড়ি দিয়ে মাকসুদার মাথায় আঘাত করে হত্যা করে। পরে সে নিজেই থানা-পুলিশ ও আমাদের জানায়। পুলিশ গিয়ে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করে।’

এসআই মো. ফেরদৌস বলেন, ‘পারিবারিক কলহে ইব্রাহিম তার স্ত্রী মাসুদাকে শুক্রবার সন্ধ্যায় নিজ বাসায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে তার স্ত্রী মারা যায়। পরে খবর পেয়ে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় মৃতের ছোট ভাই মোস্তাফিজুর রহমান হত্যা মামলা করেছেন। ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি