রাজধানীতে অস্ত্রসহ ১০ ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৫, ১৬:০৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:০৪

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৫ জানুয়ারি) র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মেহেদী ওরফে ছিনতাইকারী মেহেদী (২৮), মাইনুদ্দিন (২২), শরীফ ওরফে মোহন (৩০), মইন আলী (২০), অপরাজিত আহমেদ অমিত (২২), মাসুম (৩৪), চনু মিয়া (২৮), শাহিন (২৭), ইব্রাহিম খলিল (২২) ও আকাশ (১৯)। তাদের কাছ থেকে একটি চাপাতি, তিনটি চাকু ও চারটি ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়।

খান আসিফ তপু জানান, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের জন্য দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে। পরে অভিযান চালিয়ে ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী জানায়, সে সোহেলের অন্যতম সহযোগী। মেহেদীর বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় দস্যুতার একাধিক মামলা রয়েছে। সে চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।’

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার অন্য ছিনতাইকারীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী