মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৮

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন অবরোধের কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে তারা ঘটনাস্থলে এসে অবস্থান নেন।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই সেকশন দিয়ে আপাতত কোনও ট্রেন চলাচল করতে পারছে না। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে আমরা খবর পেয়েছি, ছাত্ররা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছে। রেলওয়ে থানার ওসি বলেছেন, আপাতত পরিস্থিতি ভালো না। ট্রেন চলাচল যেন বন্ধ রাখি। তার কথামতো সব ট্রেন চলাচল বন্ধ আছে।’

মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

এদিকে সোমবার বিকাল সাড়ে ৩টায় আন্দোলনকারীরা মহাখালী রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তারা বলেন, পর্যায়ক্রমে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে। এদিকে মহাখালী রেলক্রসিং এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় তিতুমীর কলেজের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকাল ৩টায় কলেজের সামনে থেকে আন্দোলনরত একদল শিক্ষার্থী একটি মিছিল নিয়ে মহাখালী আমতলী হয়ে রেলক্রসিং এলাকায় এসে রেলপথ বন্ধ করে দেন।

রেলপথ অবরোধের পাশাপাশি তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীদের ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন কর্মসূচিও চলছে।

আরও পড়ুন...

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যেসব ট্রেন ছাড়তে বিলম্ব হবে

মহাখালী রেলক্রসিং অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

তিতুমীর শিক্ষার্থীদের অবরোধে বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

পঞ্চম দিনের মতো গুলশান-মহাখালী সড়ক অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের

/এবি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
নেপালে বন্যা: ৬০০ শিক্ষার্থীর সন্ধান মিলছে না, থমকে আছে তথ্য যাচাই
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?