বনশ্রীতে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক দল নেতা আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১

রাজধানীর রামপুরার বনশ্রীতে কাঁচাবাজারের নিয়ন্ত্রণ নিয়ে দুর্বৃত্তদের গুলিতে জুয়েল সরদার (৪০) একজন আহত হয়েছেন। তিনি থানা শ্রমিক দলের নেতা। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বনশ্রী এ-ব্লকের কাঁচা বাজারের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ।

ঘটনার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তার ডান পায়ের উরুতে গুলি বিদ্ধ হয়েছে বলে ঢামেকের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।  

ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন মোটরসাইকেলযোগে এসে জুয়েল নামে এক ব্যক্তির পায়ে এক রাউন্ড গুলি করে চলে যায়। অভিযুক্তদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তারা পূর্বপরিচিত। প্রাথমিকভাবে জানা গেছে, বনশ্রীর এ-ব্লকের কাঁচাবাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জুয়েল সরদারের সঙ্গে থাকা তার বন্ধু মহসিন জানান, তারা বনশ্রী এ-ব্লকের কাঁচা বাজারের পাশে বসে ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরা কয়েকজন এসে জনৈক হিমেল নামে একজনকে খুঁজতে থাকে। জুয়েল ও তার বন্ধুরা জানান, তারা ওই ব্যক্তিকে চেনে না। এরপর কোনও কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা জুয়েলের ডান উরুতে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়।    

আহত জুয়েল সরদার রামপুরা থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।  

জুয়েলের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার রামচর গ্রামে। তিনি বর্তমানে পূর্ব রামপুরায় ভাড়া বাসায় থাকেন।  

ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১২টার দিকে রামপুরা থানার ওসি বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি