বিশেষ অভিযানে মোহাম্মদপুর-কোতয়ালী থেকে গ্রেফতার ১৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৫, ১৭:৩৬আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৭:৩৬

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও কোতয়ালী থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান জানান।

তিনি জানান, রবিবার (৯ মার্চ) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— আদর (২১), ইব্রাহিম (২৬), পাপ্পু (৩৫), বিল্লু (৩৫), সাগর (৩০), আসিফ (২২), মারুফ (২৮), আবু জাহের (৩০), দয়াল (১৯), আলমগীর (৩২) ও আল আমিন (২০)।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

কোতয়ালী থানায় আটক ব্যক্তিরা

অন্যদিনে একই দিনে কোতয়ালী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— আবু বকর সিদ্দিক (২০), মো. আব্দুর রাজ্জাক (২৫), মো. অপু মিয়া (২৬), মো. নুরুজ্জামান সরদার (১৯), মো. মহসিন হোসেন (২৮), মো. রুবেল (২২), মো. রাজ (১৯) ও মোছা. নিলুফা ইয়াসমিন (৪৫)।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, অপরাধী এবং পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, অভিযান শেষে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের