খিলগাঁওয়ে নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৫, ১৯:০৮আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৯:২৯

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় শারমিন আক্তার (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হলে ওই নারীর স্বামীকে আটক করে খিলগাঁও থানা পুলিশ। 

বুধবার দিবাগত রাত ১২টার দিকে স্বজনরা শারমিনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শারমিন জাহান শাম্মী এ তথ্য জানান।

গাইবান্ধা সদর উপজেলার চকবরুল গ্রামের রিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে শারমিন। বর্তমানে খিলগাঁওয়ের মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন তিনি।

মৃতের বাবা রফিকুল ইসলাম জানান, তার মেয়ে ছয় বছর আগে নিজের পছন্দে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

তিনি বলেন, ‘বিয়ের পর কয়েক মাস ভালোই কাটছিল। মেয়ের জামাই গাড়িচালক। পরে জানতে পারি সে প্রায়ই নেশা করে। ঠিকমতো কাজকর্ম করে না। এসব নিয়ে শারমিনের সঙ্গে বাগবিতণ্ডা হতো, মারধর করতো। বেশ কয়েকবার বিচার-সালিশ করা হয়েছে।’

রফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার (১৮ মার্চ) বাসার বাজার করা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সে শারমিনকে মারধর করে। বুধবার বিকালে শারমিন কীটনাশক জাতীয় ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে ওই দিন সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই শারমিন জাহান শাম্মী বলেন, ‘এ ঘটনায় শারমিনের বাবা রফিকুল ইসলাম আত্মহত্যায় প্ররোচনার মামলা করলে সাগরকে আটক করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/কেএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী