ঢামেকের সামনে ফুটপাত থেকে একজনের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ এপ্রিল ২০২৫, ১৯:০২আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৯:০২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের সামনে ফুটপাত থেকে মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির বয়স অনুমানিক ৪৫ বছরের মতো। পুলিশ তাৎক্ষণিক তার পরিচয় জানতে পারেনি। শাহবাগ থানার এসআই মাজিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঢামেকের বাগান গেট ও জরুরি বিভাগের মাঝামাঝি বিপরীত পাশের ফুটপাতে অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন— জাতীয় জরুরি সেবা নম্বরের (৯৯৯) মাধ্যমে এমন খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাতে এসআই আরও বলেন, অজ্ঞাত ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। তিনি ওই এলাকাতেই ঘোরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি