বাস মালিককে হত্যা করে লাশ পুঁতে রাখে চালক-সহযোগীরা, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ মে ২০২৫, ১৭:০০আপডেট : ২৬ মে ২০২৫, ১৭:০০

রাজধানীর দিয়াবাড়িতে বাস কেনা-বেচা সংক্রান্ত লেনদেনের জেরে রাইদা বাস ডিপোর মালিক আনোয়ার হোসেন সিকদারকে (৫৩) হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হয়েছিল। ঘটনার চার মাস পর পুলিশ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে। তাদের স্বীকারোক্তিতে মাটির নিচে পুঁতে রাখা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৫ মে) ঢাকার আশুলিয়া ও দিয়াবাড়ি এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। সোমবার (২৬ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মুহিদুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. সবুজ ফকির (২৮), কালাম (২২) ও মো. শাকিল (১৮)। তাদের দেওয়া তথ্যমতে, হত্যায় ব্যবহৃত একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, রাজধানীর দিয়াবাড়ি মেট্রো গোলচত্বর এলাকায় অবস্থিত রাইদা বাস ডিপোর মালিক আনোয়ার হোসেন সিকদার গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় নিজ ডিপোতেই খুন হন। ওইদিন বাসা থেকে ডিপোর উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। পরদিন স্ত্রী শিউলি আক্তার তুরাগ থানায় একটি নিখোঁজ জিডি করেন। জিডির সূত্র ধরে তদন্তে নামে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, আনোয়ার হোসেন রাইদা বাসের চালক আসাদুলের কাছে ১৮ লাখ টাকায় কিস্তিতে একটি বাস বিক্রি করেন। ১২ লাখ টাকা পরিশোধ হলেও নির্ধারিত সময়ের মধ্যে বাকি টাকা পরিশোধ না করায় বাসটি ফিরিয়ে দেওয়ার দাবি জানান আনোয়ার। পাশাপাশি সবুজ নামের এক ব্যক্তি আনোয়ারের কাছ থেকে সুদে ধার নেওয়া ২ লাখ টাকা পরিশোধে ব্যর্থ হন। এই সব বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে আসাদুল, সবুজসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে আনোয়ারকে হত্যার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ঘটনার দিন সকালে ডিপোর ভেতরেই আনোয়ারকে লোহার পাইপ দিয়ে আঘাত করা হয় এবং পরে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশে ডিপোর উত্তর পাশে টিনের বেড়ার কাছে মাটির নিচে তার লাশ পুঁতে রাখা হয়।

গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ডিপোর ভেতর ডেসকো অফিসের পূর্ব পাশে মাটি খুঁড়ে আনোয়ারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার তিনজনসহ আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা শিকার করেছে।

হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ডিসি মুহিদুল।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের