রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৫, ০২:৩৩আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০২:৩৩

রাজধানীর উত্তরা থেকে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগরকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল ইসলাম সওদাগরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় আইনি প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার নজরুল ইসলাম সওদাগরকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। মামলার তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।

/এবি/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি