রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দুজন আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২

রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাত থেকে ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে ধোলাইপাড় থেকে কাওরান বাজার যাওয়ার পথে পল্টন থানাধীন রাজউক ভবনের সামনে মাছভর্তি ভ্যানে হামলা চালায় ছিনতাইকারীরা।

আহত ভ্যানচালকের নাম জহিরুল। তিনি সায়েদাবাদ হুজুরবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন।

তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হাসিব জানান, পেছন থেকে আসা একটি পিকআপে থাকা তিন-চারজন ছিনতাইকারী জহিরুলের ভ্যান থামিয়ে মাছ ভর্তি ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা ভ্যানচালকের হাতে ও বুকে ছুরিকাঘাত করে ৫টি ইলিশ ভর্তি ককশিট নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোর সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

গ্রীন রোডে যুবককে ছুরিকাঘাত

অন্যদিকে, সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলাবাগান থানাধীন গ্রীন রোডের ঢাকা টাওয়ারের সামনে গলির মুখে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফাহিম (২৩)। তিনি গাজীপুর সদর উপজেলার পোবাইল এলাকার মো. মাসুম বয়াতির ছেলে। বর্তমানে শনির আখড়ায় পরিবারের সঙ্গে থাকতেন।

বাহক রাশেদুল ইসলাম জানান, ফাহিম বাসায় ফেরার পথে দুই ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তারা ফাহিমের পেটে, বুকের ডান পাশে, কপালে ও ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে রাত আড়াইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, পৃথক ছিনতাইয়ে আহত দুজনকে ঢামেকে আনা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী