সিদ্ধেশ্বরী পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

মণ্ডপের পরিচালনা পর্ষদ ও ভুক্তদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজায় কোনও নিরাপত্তা ঝুঁকি নেই।’

তিনি আরও জানান, বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্নে শেষ করার জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি