ফার্মগেট-রাজাবাজারে পৃথক ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৩আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১১:৩৭

রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজার এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আরিফুর রহমান হৃদয় (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের কর্মী।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, রাত ১০টা ৭ মিনিটে কারওয়ান বাজার দিক থেকে আসা তিন আরোহী একটি মোটরসাইকেলে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে এসে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিলে তারা পূর্ব রাজাবাজারের মসজিদ গলিতে গিয়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ করে মোটরসাইকেলসহ দুজন পালিয়ে যায়। এসময় একজনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক আরিফুর রহমান হৃদয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের অনুসারী বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে।

ফার্মগেট ও রাজাবাজার এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট এলাকায় হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহী তিনজন দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পূর্ব রাজাবাজার এলাকায় এসে তাদের আটক করলে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে শেরেবাংলা নগর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) দ্রুত ঘটনাস্থলে থেকে আরিফ নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি ইমাউল হক বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বিস্ফোরণের উদ্দেশ ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত করা হচ্ছে বলে জানায় পুলিশ।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী