কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ অক্টোবর ২০২৫, ১১:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১১:৩৯

রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কলাবাগান থানার পরিদর্শক (এসআই) মো. জিহান বলেন, ঘটনার পর থেকে ওই নারীর স্বামী নজরুল ইসলাম পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যা করে মরদেহ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে।

নিহত নারীর বড় মেয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে তাদের বাবা নজরুল ইসলাম ঘুম থেকে তুলে দুই মেয়েকে নিয়ে বাসা থেকে বের হন। মায়ের খোঁজ চাইলে তিনি সন্তানদের বলেন, ‘তোমার মা অন্য একজনের সঙ্গে চলে গেছে।’ 

পরে তিনি দুই মেয়েকে আদাবরের নানাবাড়িতে পৌঁছে দেন।

পুলিশ আরও জানায়, বাবার কথায় সন্দেহ হওয়ায় মেয়েরা স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। তালা ভেঙে বাসায় প্রবেশের পর ডিপ ফ্রিজের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী নজরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের