রাজধানীর কাকরাইলে চার্চের ফটকে ককটেল নিক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৫, ০১:৫২আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০১:৫২

রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি'স ক্যাথেড্রাল চার্চে লক্ষ করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একটি ককটেল চার্চের প্রধান ফটকে বিস্ফোরিত হয়। আরেকটি চার্চের ভেতরে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটে অবিস্ফোরিত ককটেল বোমাটি নিষ্ক্রিয় করে।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত বাংলা ট্রিবিউনকে বলেন, রাত ১০টা ২৫ মিনিটে মোটরসাইকেল থেকে দুটি ককটেল চার্চের দিকে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একটি গেইটে বিস্ফোরণ হয়। অন্যটি চার্চের গেটের ভেতরে ঝোপঝাড়ে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিটে সেটিকে নিষ্ক্রিয় করে।

এসআই সুশান্ত জানান, ঘটনার পর আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে অপরাধের গ্রেফতারে চেষ্টা চলছে।

 

/এবি/এস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি